মাগুরানিউজ.কমঃ
আগুন জ্বলছে মাগুরা অঞ্চলে। প্রায় দুই সপ্তাহ ধরে শ্রীপুরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছিলো, আজ সেটিও ছাড়িয়ে গেছে। টানা তাপপ্রবাহ চলছে। ফলে তপ্ত মাটি ভিজে যাওয়ার মতো এক পশলা বৃষ্টির দিকে মানুষ আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। ভ্যপসা গরমে মানুষের সাধারণ কার্যক্রম স্তবির হয়ে পড়েছে। দুপুরে রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে পড়ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে কেউ বেরুতে ভয় পাচ্ছে। সূর্যতাপে যেন শরীরের চামড়া পুড়ে যাওয়ার অবস্থা।


