সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুলা জ্বালানো নিষিদ্ধ

মাগুরানিউজ.কমঃ
mnওয়েব ডেস্ক-

অগ্নিকাণ্ড রুখতে রান্নাবান্না বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৯টার মধ্যে রান্না করা যাবে। যদি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কেউ রান্নাবান্না করে তাহলে তাকে যেতে হবে জেলে! এমন নির্দেশনাই দেয়া হয়েছে ভারতের বিহার রাজ্যে।

গত সোমবার রাতে বিহার সরকার একটি নির্দেশিকা জারি করে। তাতে বলা হয়, এই গরমে গ্রামাঞ্চলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখতে হবে রান্নাবান্না, পূজা-পার্বণ, আগুনের ব্যবহার। প্রবল গরমে অগ্নিকাণ্ড রুখতেই এই নির্দেশিকা জারি করেছে বিহার সরকার।

এর পাশাপাশি নানা ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম ধার্য করা হয়েছে। নীতীশ কুমারের সরকার জানিয়েছে, রান্নার আগুনের ফুলকি খড়ের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। ফলে প্রচুর মানুষের জীবন বিপন্ন হতে বসেছে। তাই সমীক্ষা রিপোর্ট হাতে পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারণ গত কয়েকদিনে বিহারে আগুনের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৬ জন। মারা গেছে প্রায় ১২শ পশু। পুড়েছে প্রায় ২,৫০০ বাড়ি। আর এসব আগুন রান্নার চুলা থেকেই ছড়িয়ে পড়ে। পানির অপ্রতুলতার কারণে আগুন নেভাতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

নির্দেশ না মানলে সাজার কথাও ঘোষণা হয়েছে। নির্দেশ লঙ্ঘনকারীদের দু’বছর পর্যন্ত জেলে কাটাতে হতে পারে। তবে এই নির্দেশ কি আদৌ কার্যকর করা সম্ভব? এক গ্রামবাসী বললেন, ‘শুনতে ভালো, কিন্তু কতোটা কাজ হবে তা নিয়ে সন্দেহ আছে।’ যদিও কারও রান্নার আগুনের ফুলকি তার বাড়ি পুড়িয়ে ছারখার করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে নির্দেশ কার্যকরী করা নিয়ে সন্দিহান পুলিশ প্রশাসনও। পুলিশ অবশ্য বলছে, শাস্তির ভয়ে গ্রামেগঞ্জে কিছুটা কাজ হলেও হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: