মাগুরানিউজ.কমঃ
তীব্র তাপপ্রবাহে শুনশান মাগুরার রাস্তাঘাট। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় দুপুরে মাগুরা কার্যত জনশূন্য হয়ে পড়েছে।
অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা। কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। ফলে চলমান তাপদাহ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। দুর্বিষহ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট হয়ে পড়ছে জনশূন্য। দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষকরা পড়েছেন চরম বিপাকে।


