মাগুরানিউজ.কমঃ
আগামি ২৩ এপ্রিল মাগুরার শ্রীপুর উপজেলার ইউপি নির্বাচন। মাগুরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি এস এম জামাল আহমেদ বিকালে শ্রীপুরের ৭নং ওয়ার্ডের মোরগ প্রতিকের মেম্বার প্রার্থী আব্দুল মতিন এবং একই ওর্য়াডের প্রার্থী ফুটবল প্রতিকের রবিউল ইসলামকে আচরণ বিধি লংঘনের অভিযোগে ৫শত করে মোট ১ হাজার টাকা জরিমানা করে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে উপস্থিত ছিলেন রিটানিং অফিসার মধুসুধন সাহা।


