মাগুরানিউজ.কমঃ
অবৈধ টিনের চিমনী ও কাঠ পোড়ানোর অভিযোগে মাগুরার শালিখা উপজেলার চিত্রা ব্রিক্সে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শালিখার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম সালমা শেলী আজ বুধবার (১৩ এ্রপ্রিল ) দুপুরে শালিখার হরিশপুরে চিত্রা ব্রিক্স এ অভিযান চালায়। এ সময় সেখানে অবৈধ পরিবেশের ক্ষতিকর টিনের চিমনী ও কাঠ ব্যবহার করা হাতেনাতে ধরে ফেলে। এ সময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার গোবিন্দ চন্দ্র পালকে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে। প্রতিষ্ঠানের পক্ষে গোবিন্দ চন্দ্র তৎক্ষনাৎ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন।
এ সময় তারা পুনরায় এ ধরনের কাজ না করার জন্য অঙ্গিকার ব্যক্ত করেন।


