টাইগার ক্যারাভ্যান মাগুরায়, শিক্ষার্থীদের সাথে সুন্দরবনের বাঘের একান্ত আলোচনা।

মাগুরানিউজ.কমঃ
mnষ্টাফ রিপোর্টার-

বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করবো এই শ্লোগানকে সামনে রেখে আজ মাগুরায় শিক্ষার্থীদের মাঝে বাঘ সংরক্ষণ সুন্দরবন ও জীব ও বৈচিত্র রক্ষায় তথ্যমুলক এক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গনে সুন্দরবনের বাঘ সংরক্ষনে এ তথ্যমুলক পথ নাটকটি অনুষ্টিত হয়।

এই ক্যারাভ্যানটি সারাদেশ ঘুরে ঘুরে মানুষের মধ্যে বাঘ বাঁচানোর বার্তা পৌছে দিচ্ছে। ক্যারাভ্যান প্রদর্শনীর সাথে একটি পথনাটক প্রদর্শনী হচ্ছে। যার মাধ্যমেও বাঘ বাঁচানোর জন্য জনসচেতনতা বাড়ানোর বার্তা প্রচার করা হচ্ছে। সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও বিভিন্ন স্থানে এই প্রদর্শনীতে উপস্থিত থেকে তাদের সমর্থন জ্ঞাপন করছেন।  টাইগার ক্যারাভ্যান একটি বাঘ আকৃতির বাস যার ভিতরে সুন্দরবনের গাছ, বাঘ, হরিণ, বানর, কুমির, পাখি ইত্যাদির মাধ্যমে সুন্দরবনের একটি প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

বন মন্ত্রণালয় ও ইউএসএইড যৌথভাবে বাঘ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার শুরু করেছে। একটি বাসকে টাইগার ক্যারাভ্যানে রূপ দিয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে, বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব স্লোগান। কীভাবে বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে ছবি ও অভিনয়ের মাধ্যমে তা তুলে ধরছেন প্রচারদলের সদস্যরা। নাটকের মাধ্যমে বাঘ রক্ষায় করণীয় সম্পর্কেও উদ্বুদ্ধ করা হচ্ছে।

২০১০ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৩৬০ থেকে ৪০০টি। এখন তা কমে এসে দাঁড়িয়েছে ১০৬টিতে। নানা কারণে সুন্দরবনে বাঘের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। বাঘের বিলুপ্তিরোধে উদ্যোগী হয়েছে বন বিভাগসহ বিভিন্ন সংগঠন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: