টেনিসের বিশ্বকাপ ‘উইম্বলডন’ শুরু আজ

মাগুরানিউজ.কমঃ 

Men-tennis

ছেলেদের সিঙ্গলসে গত ১২ বছরে বাকি তিন গ্র্যান্ড স্লামে বিগ ফোর-এর বাইরের বিজয়ী থাকলেও উইম্বলডনে এখনও দাপট বিগ ফোর -এর। মেয়েদের সিঙ্গলসে আবার গত ১৫ বছরে ১০টি শিরোপাই গেলো উইলিয়ামস পরিবারে। আজ শুরু টেনিসের বিশ্বকাপখ্যাত উইম্বলডনের ১২৯তম আসর। লন্ডনের অল ইংল্যান্ড টেনিস ক্লাব কোর্টে আর কিছুক্ষণ পর (বিকাল ৪টায়) শুরু হবে টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরটি।

Wimbledon-logoকেউ গলফ খেলে উইম্বলডনের প্রস্তুতি নিচ্ছেন। কেউ গেলেন মনোবিদের কাছে। কেউ আবার বলে দিচ্ছেন, এ বারই যেন প্রস্তুতিটা সবচেয়ে ভালো। আর একজন মুখে কিছু বলছেন না। বাকি টেনিস বিশেষজ্ঞ তাকেই ফেভারিট ধরে রাখছেন।

উইম্বলডন শুরুর আগে এ রকমই অবস্থা বিগ ফোর-এর। গত ১২ বছর ধরে যারা উইম্বলডন জিতছেন। অন্যরা কেউ ছুঁতে পারেননি। এর মধ্যেই গ্র্যান্ড স্লাম শুরুর ঠিক আগের দিন উইম্বলডন থেকে নাম তুলে নিলেন স্পেনিশ তারকা সন্তম বাছাই ডেভিড ফেরার। কনুইয়ের চোটের কারণে।

বিগ ফোরকে চ্যালেঞ্জ জানানোর জন্য অবশ্য থাকছেন স্তানিস্লাস ওয়ারিঙ্কা-কেই নিশিকোরিরা। রাফায়েল নাদালকে জিজ্ঞাসা করা হয়েছিল, কী ভাবে ঘাসের কোর্টের প্রস্তুতি নিলেন? নাদালের উত্তর ছিল, ‘র‌্যাকেটের সুইং ঠিক করে এবং চুটিয়ে গলফ খেলে।’

বাম হাতি নাদাল আবার গলফ খেলেন তার জোড়া হাতে ব্যাকহ্যান্ড মারার মতো। দেখলে মনে হবে, ডান হাতে খেলছেন। একই সঙ্গে নাদালের বক্তব্য, ‘এবার গ্রাস কোর্ট মওসুমে বাড়তি একটা সন্তাহ পাওয়া গিয়েছে। প্রস্তুতিটা দারুণ হয়েছে।’ মার্সিডিজ ওপেন চ্যাম্পিয়ন হয়ে ঘাসের কোর্টে পাঁচ বছর পর শিরোপা জিতেছেন। আত্মবিশ্বাস অবশ্যই ভালো জায়গায়।

শারীরিক ফিটনেস এখন দুর্দান্ত, নিজেই বলেছেন অ্যান্ডি মারে। কিন্তু উইম্বলডন শুরুর আগে গিয়েছিলেন মনোবিদের কাছে। তবে তিনি এখন মোটেই মানসিক ভাবে দুর্বল নন। তাহলে কেন গেলেন? মারের কথায়, ‘আগে অনেকবার গিয়েছি মনোবিদের কাছে। কখনও উপকার পেয়েছি। কখনও পাইনি। এখন মনোবিদের কাছে যাই মস্তিষ্কের কাজকর্ম বুঝতে। যাতে মানসিক বদলের চিহ্নগুলো বুঝতে পারি। নিজেকে ভালো করে বুঝতে পারার জন্যই গিয়েছি।’

Women-tennis

সাত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরার শেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন তিন বছর আগে। বারবার তাকে পড়তে হচ্ছে অবসর-সংক্রান্ত প্রশ্নের মুখে। তারপরও অষ্টম উইম্বলডন জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। তার কথার সঙ্গে মিল নাদালের কথার। ফেদেরার বলেছেন, ‘বাড়তি এক সন্তাহ ঘাসের কোর্টে খেলতে পেরেছি এবার। এবারের মতো ভালো প্রস্তুতি কোনোবার ছিল বলে মনে হচ্ছে না। হ্যাল ওপেন জেতার কারণে আত্মবিশ্বাসী লাগছে।’ হ্যাল ওপেনে নিজের অষ্টম খেতাব জিতেছেন ফেদেরার।

নোভাক জকোভিচ আবার প্র্যাক্টিসের সময় হিটিং পার্টনার হিসেবে বেছে নিয়েছিলেন ওয়ারিঙ্কাকে। যার কাছে কয়েক সপ্তাহ আগেই ফরাসি ওপেনের ফাইনালে হেরেছেন জোকার। ওয়ারিঙ্কা হুঁশিয়ার করে দিয়েছেন, ‘একমাত্র আমার বিরুদ্ধেই জকোভিচের খেলতে একটু সমস্যা হয়।’

এ সবের মধ্যে জোকার কিছুটা নির্বিকার। আজ প্রথম রাউন্ডে জকোভিচ ছাড়াও মহিলা তারকাদের মধ্যে কোর্টে নামছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: