কৌতুক অভিনেতা পাপ্পু আর নেই

মাগুরানিউজ.কমঃ 

34374_134

জনপ্রিয় কৌতুক অভিনেতা পাপ্পু আর নেই। সোমবার ভোর চারটার দিকে লালবাগের নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে পাপ্পুর বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

পাপ্পুর মামা জাভেদ সংবাদমাধ্যমকে জানান, কয়েক মাস আগে হার্টের অসুখের কারণে অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন পাপ্পু। অসুস্থতার কারণে নিয়মিত কাজও করতে পারতেন না তিনি।

উল্লেখ্য, ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’ এবং মোল্লা লবণের বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন কৌতুক অভিনেতা পাপ্পু। অভিনয় জীবনে তিনি ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাপ্পু অভিনীত প্রথম চলচ্চিত্র  সিরাজ হায়দারের ‘সুখ’। এছাড়াও ‘আখেরি হামলা’, ‘শত্রু সাবধান’, ‘মেয়েরাও মাস্তান’, ‘ফায়ার’, ‘ভন্ড বাবা’, ‘কালো চশমা’, ‘আজ গায়ে হলুদ’ এর মতো ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সবশেষে ছবি ‘ময়নামতির সংসার’। এর বাইরে তিনি বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: