মাগুরানিউজ.কমঃ
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে শনিবার খুলনায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে জাতীয় দলের ক্যাম্পে থাকা প্রাথমিক দলের খেলোয়াড়রা। বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল নামে বিভক্ত নিজেদের মধ্যে খেলছে এই প্রস্তুতি ম্যাচ। যার প্রথমটিতে সাকিব আল হাসানের বাংলাদেশ সবুজ দল জয় পেয়েছে ১৯ রানে। লাল দলের নেতৃত্বে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ সবুজ দল : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজী, মুস্তাফিজুর রহমান, মো: শহীদ ও আরাফাত সানি।
বাংলাদেশ লাল দল : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, কাজী নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মো: মিথুন, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও সাকলায়েন সজীব।

