বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে নিহত

মাগুরানিউজ.কমঃ

mn

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শরীফ রানা (৪০) মারা গেছেন। সঙ্গে থাকা তার স্ত্রী সীমা শরীফসহ তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার ভোরে চিকিৎসার জন্য ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুতে একাধিক গাড়ির সংঘর্ষে শরীফ রানা আহত হন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় আরো ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক।  

আজ শনিবার ভোর ৫টার দিকে সেতুর ৪২ নম্বর পিলারের কাছে পর পর কয়েকটি গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে সিরাজগঞ্জে আনার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির সঙ্গে সিরাজগঞ্জ সদর পুলিশের একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ৪ পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়।  

এ ছাড়া সেতুসংলগ্ন এলাকায় আরো ৬টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু এলাকায় যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: