সুখবর অপেক্ষা করছে বাংলাদেশের জন্য

মাগুরানিউজ.কমঃ 

mn
নতুন বছরে সুখবর অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এ বছরেই দেশের জন্য নতুন মানচিত্র হতে পারে। প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার আয়তনের নতুন নতুন ভূখণ্ড জেগে ওঠছে চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে সাগরের বুক চিরে। জেগে ওঠা এসব ভূখণ্ডে কৃষিজ পণ্যের উৎপাদনসহ বনায়ন এবং বসতির কাজও শুরু হয়েছে।

নতুন জেগে ওঠা ভূমির মধ্যে রয়েছে নোয়াখালীর নিঝুম দ্বীপ, চরকবিরা, চরআলীম, সাগরিয়া, উচখালী, নিউ ডালচর, কেরিং চরসহ প্রায় পাঁচ হাজার বর্গকিলোমিটারের নতুন ভূমি। এছাড়া ১৪৮ বর্গকিলোমিটার আয়তনের সন্দ্বীপের পাশে জেগে ওঠেছে এর চেয়েও দ্বিগুণ নতুন ভূখণ্ড। একইভাবে খুলনার সুন্দরবন এলাকা ঘিরেও নতুন ভূখণ্ড জেগে ওঠেছে।

নতুন এই ভূখণ্ডের মাধ্যমে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার। জেগে ওঠা ভূমিতে ভূমিহীনদের পুনর্বাসন করা, কৃষি উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। রয়েছে বেকারত্ব হ্রাসের সুযোগ।

তবে নতুন ভূখণ্ড জেগে ওঠার পাশাপাশি নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে ব্যাপক ভাঙনের কারণে ভূখণ্ড হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। ভাঙাগড়ার এ খেলার মাধ্যমেই গত ৪০ বছরে বাংলাদেশের মানচিত্রের সাথে যুক্ত হয়েছে প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার বা ১০ লাখ হেক্টর নতুন ভূমি। সংশ্লিষ্টরা বলছেন, ক্রসড্যাম ও বনায়নের প্রকল্প সঠিভাবে বাস্তবায়িত হলে আগামিতে আরও ২০ হাজার বর্গকিলোমিটার বা ২০ লাখ হেক্টর ভূমি দেশের মানচিত্রের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: