সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে কোলকাতা নাইট রাইডার্স

মাগুরানিউজ.কমঃ

Sakib-All-hasan1 (1)

ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ায় বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আইপিএলের সাবেক চ্যাম্পিয়ন এ দলটি এক টুইটার বার্তায় দলের এ তারকা খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছে। ওই টুইটবার্তায় বলা হয়, ‘আইসিসির বিবেচনায় সব ফরম্যাটে সেরা অলরাউন্ডার হওয়ায় আমাদের বীর সাকিব আল হাসানকে অভিনন্দন।’

সাকিব টেস্ট আর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে ছিলেন আগেই। তবে বেশ কিছুদিন ওয়ানডেতে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশানের পেছনে থেকে দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছিল তাকে। ভারতের সঙ্গে অবিস্মরণীয় সাফল্যের আনন্দ উপভোগ করতে করতে সুখবরটা পেলেন সাকিব আল হাসান। ওয়ানডেতেও এক নম্বর অলরাউন্ডারের সম্মান ফিরে পেলেন তিনি।

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৯৮, আর দিলশানের ৪০৪। সিরিজে দুটি ফিফটি করার পাশাপাশি তিন উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে দিলশানকে পেছনে ফেলে দিয়েছেন সাকিব।

দিলশানের পয়েন্ট একই থাকলেও সাকিবের তা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮। তাই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের অলরাউন্ডার আবার এক নম্বরে। ৩৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। চার নম্বরে অস্ট্রেলিয়ান জেমস ফকনার (৩৬১)। এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের চেয়ে ১৮ রেটিং পয়েন্ট পিছিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।

আরেক অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় ৬ নম্বরে রয়েছেন। এই হার্ড-হিটার ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৩১৮। সেরা দশের বাকি চারজন হচ্ছেন- ভারতের রবীন্দ্র জাদেজা (২৮৮), দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি (২৬৭), অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (২৬৬) ও আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৫৬)।

টেস্ট ক্রিকেটে সেরা অলরাউন্ডারের তালিকার শীর্ষে থাকা সাকিবের পর দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার। আর ভারতের রবীচন্দ্রন অশ্বিন রয়েছেন তৃতীয় স্থানে। তিনজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৩৮১, ৩৪১ ও ৩৩৬।

টি-টোয়েন্টি ফরমেটেও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ৪০৮ রেটিং পয়েন্ট পাওয়া সাকিবের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা পাক অলরাউন্ডার হাফিজের রেটিং পয়েন্ট ৩৪০। ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে ওয়াটসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: