মাগুরানিউজ.কমঃ
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৫ উপলক্ষে শুক্রবার মাগুরা জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র্যালী ও আলোচনা সভা করেছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহর প্রদক্ষীণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয় । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাহাদত হোসেন, পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন রায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম প্রমুখ।


