মাগুরানিউজ.কমঃ
আজ বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
বাজে আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশ-ভারতের বিতর্কিত সেই কোয়ার্টার ফাইনাল নিয়ে ফের বোমা ফাটালেন আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট নেক্সটে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চলতি বছরের মার্চে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় ছিল স্রেফ সাজানো নাটক।
এই ব্যাপারে তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনালের পর আমি পদত্যাগ করছি এমন সিদ্ধান্তে বাংলাদেশের সবাই অসন্তুষ্ট হয়। তারা আমার ধারণাকে সমর্থন করে না। অনেকে মনে করে, আমি ভারতের বিপক্ষে বলছি। কিন্তু ভারতের বিপক্ষে আমি কিছু বলিনি। ভারতের খেলোয়াড়রা জানত না কী ঘটছে। তারা জানত না ম্যাচের ভাগ্য। আমার যুক্তি ছিল, খেলা পক্ষপাতিত্বহীন হয়নি। এটি ছিল আইসিসির সিদ্ধান্ত; মানে শ্রীনিবাসনের সিদ্ধান্ত!’


