মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ আ’লীগ শালিখা উপজেলা শাখার সহ-সভাপতি শ্রী দুলাল চন্দ্র বিশ্বাস (৭২) বার্ধক্য জনিত মৃতবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার ১২মে শালখার ভাটোয়ালই গ্রামস্থ তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।
তার মৃত্যুতে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শ্যামল কুমারদে, তালখড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডলসহ রাজনৈতিক সামাজিক ব্যাক্তিগন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


