মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া খাদ্য গুদামে গম সংগ্রহ শুরু হয়েছে। এবছর ৩শ ২১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিন উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষক রেজাউল ইসলামের হাতে ৩ মেট্রিক টন গমের চেক তুলে দেন। ২৮টাকা কেজি দরে যার মুল্য ৮৪ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিনা খানম, মহিলা বিষক কর্মকর্তা অনিতা মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াচুর রহমান, সমবায় অফিসার বাবু পংকজ কুমার প্রমুখ।


