মাগুরায় আলতাফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

মাগুরায় আলতাফ হোসেন স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় মধুখালি ফুটবল ক্লাব একাদশ টাইব্রেকারে ৪-১ গোলে শ্রীকোল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকালে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলাটি নির্ধারিত সময়ে গোলশূণ্য ভাবে শেষ হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়।

খেলা শেষে পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন সহ আরো অনেকে।

জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ টূর্ণামেন্টে মাগুরা ও ফরিদপুরের মোট ৮ দল অংশগ্রহন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: