মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নে নির্বাচনী সহিংসতা সৃষ্টির চেষ্টার সময় দুই জনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান জানান, একজন ইউপি সদস্য প্রার্থীর পক্ষে অভিজিৎ বিশ্বাস ও কৃষ্ণপদ বিশ্বাস নামে স্থানীয় দুই যুবক হাসুয়াসহ ওই এলাকায় কিছু ভোটারকে হুমকি ধমকি দেয়। এ সময় তারা সদস্য প্রার্থী রুমানাথ বিশ্বাসের সমর্থকদের উপর হুমকি ধমকি প্রদর্শণ করে।
এ সময় পুলিশ গিয়ে তাদের আটক করে তাদের কাছে দুইটি হাসুয়া আটক করে। পরে স্থানীয়দের মধ্যস্হতায় লিখিত মুচলেকা নিয়ে তাদের এলাকা ত্যাগের নির্দেশ দেয়া হয় বলে ওসি জানান।


