মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
জেলা প্রশাসক মাগুরা মহোদয়ের নির্দেশনা মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চন-২০১৬ কে সামনে রেখে নহাটা ও পলাশবাড়ীয়া ইউনিয়নে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এতে করে উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
নহাটার উত্তর পানিঘাটা, দড়ি সালধা, পাচ রাস্তার মোড়, খলিশাথালী, নহাটা বাজার ও রাজাপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানের নেতৃত্ব দেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) জনাব সৈয়দ রবিউল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্টেট জনাব মোহাম্মদ উল্লাহ।
সংর্ঘষ এড়াতে জনগনকে সচেতন করেন এবং শান্ত থাকতে অনুরোধ করেন
সকলের আন্তরিক প্রচেষ্টায় সুন্দর ইউপি নির্বাচন অনুষ্ঠান সকলেরই কাম্য। এক্ষেত্রে, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সুন্দর নির্বাচন পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

