আজ লাইলাতুল মেরাজ

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিবেদক-

বুধবার সূর্যাস্তের পর মহিমান্বিত রজনী লাইলাতুল মেরাজ। ইসলাম ধর্ম বিশ্বাসীদের কাছে  এ রাত অসামান্য এবং অলৌকিকতার। পবিত্র এ রাতে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ মোস্তফা (সা.) মানব সম্প্রদায়ের স্রষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত করেন, ধর্মীয় পরিভাষায় দিদার লাভ করেন।

 

মেরাজ সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, পরম পবিত্র ও মহিমাময় সত্ত্বা তিনি, যিনি তার স্বীয় বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যার চতুর্দিকে আমার রহমত ঘিরে রেখেছে, যেন আমি কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। এই রাত উম্মতে মোহাম্মাদীর খুব ফজিলতের রাত্রি। 
 
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র লাইলাতুল মি’রাজ ১৪৩৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বুধবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি’রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: