মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে আইনশৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
শান্তিপূর্নভাবে নির্বাচনর লক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব একেএম এহসানউল্লাহ্।
সভায় সভাপতিত্ব করেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।
সভায় শালিখা উপজেলার ৭ ইউনিয়নের ৩৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ সাধারন সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা প্রার্থীসহ নির্বাচনী এজেন্টগণ উপস্থিত ছিলেন।


