মাগুরানিউজ.কমঃ
মাগুরায় রিজিয়া বেগম (৬০) নামের এক মহিলাকে তার পাষণ্ড ছেলে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ২৭ এপ্রিল বুধবার বিকাল ৩টার দিকে শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের সোনাকুড় গ্রামে।
স্থানীয়রা জানান, গত দেড় মাস আগে সম্পত্তি বন্টন নিয়ে ছেলে পান্নু তার পিতা মোকছেদ ও মাতা রিজিয়া বেগমকে ঘরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি এলাকার লোকজন থানা পুলিশকে জানালে পুলিশ পাষন্ড পান্নুকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করে।
শালিখা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, গতকাল বিকাল ৩টার দিকে ধান ভাগাভাগি ও সম্পত্তি বন্টনের জের ধরে দা দিয়ে কুপিয়ে মা রিজিয়া বেগমকে হত্যা করে ঘাতক ছেলে পান্নু। এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে এলাকার অনেকেই জানিয়েছেন পান্নু মানসিক রোগী।


