মাগুরানিউজ.কমঃ
মাগুরা বাস টার্মিনাল এলাকা থেকে অভিনব কায়দায় ভ্যানের ভেতরে ফেন্সিডিল বহনকালে স্থানীয় জনতার সহায়তায় ১৫২ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল মন্ডল (২০) নামের ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত জিয়ারুল মন্ডল চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর থানার অজো মন্ডলের ছেলে। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে জনগনের সহায়তায় গতকাল জিয়ারুল মন্ডলকে আটক করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।


