মাগুরায় আগুনে ২০ ঘর ভস্মীভূত, ১০ পরিবার পথে।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদনঃ

মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামে আজ রবিবার অগ্নিকান্ডে ১০ পরিবারের ২০টি ঘর ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, বিকালে নালিয়ারডাঙ্গী গ্রামের মহম্মদ আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তার বাড়িসহ আশপাশের ১০ টি বাড়িতে ছড়িয়ে পড়ে। মাগুরা শহর থেকে দমকল বাহিনীর গাড়ি আসার আগেই ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে নগদ অর্থ ও মূল্যবান মালাসহ ১০টি পরিবারের কমপক্ষে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মনিরুজ্জামান বলেন, যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে তারা আসার আগেই ২০টি ঘর পুড়ে গেছে। তারা ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। তবে প্রাথমিক ধারণায় ক্ষতির পরিমাণ ২৫-৩০ লাখ টাকা হতে পরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: