মাগুরায় গুলিবিদ্ধ মৃতদেহের পরিচয় মিলেছে

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরার শালিখা উপজেলার পেয়ারপুর গ্রামের একটি মাঠ থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া গুলিবিদ্ধ মৃতদেহের পরিচয় পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম ঠাণ্ডু মণ্ডল (৪৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার দোড়া বেতাই গ্রামের রজব আলী মণ্ডলের ছেলে।  

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহের হাত ও চোখ বাঁধা এবং শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

পরে খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি ঠাণ্ডু মণ্ডলের বলে শনাক্ত করেন।

এদিকে পরিবারের সদস্যরা জানান, তিনদিন আগে নিজ এলাকা থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: