মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ সফরে এসে প্রথম টি-২০ প্রস্ততি ম্যাচে বিসিবি একাদশকে মাত্র ৯৯ রানে গুটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জয়ী বিসিবির ব্যাটসম্যানরা প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি।
ফলে স্বাগতিকরা পুরো ওভারও খেলতে পারেনি। ১৮ ওভারেই ৯৯ রান তুলে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে।
এছাড়া শুভাগত হোম চৌধুরী ১৮ এবং সোহাগ গাজী ১৩ রান করেন। এর বাইরে কেউ দুই অংকের কোটায় পৌঁছাতে পারেননি।
বাকিদের রান হলো- রনি তালুকদার (১), আনামুল হক বিজয় (৩), সৈতক আলী (৫), মোসাদ্দেক হোসেন (০), মাহমুদুল হাসান (৫), আবুল হাসান (৫), আব্দুর রাজ্জাক (৮) ও কামরুল ইসলাম রাব্বি অপরাজিত ১ রান। তৃতীয় সর্বোচ্চ ১১ রান এসেছে অতিরিক্ত থেকে।
দক্ষিণ আফ্রিকার নয়জন বল করেছেন। তিনটি উইকেট পেয়েছেন ডেভিড ওয়াইজ। দুটি করে নিয়েছেন কাইল অ্যাবোট ও অ্যারন ফাঙ্গোসো।


