বেশি বেশি লবন খেলে মাথা ব্যথা

মাগুরানিউজ.কমঃ

salt

বেশি বেশি লবন খেলে মাথা ব্যথা হতে পারে বলে জানিয়েছে আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির কয়েকজন গবেষক। সম্প্রতি লবন নিয়ে পরিচালিত একটি গবেষণায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে তাঁরা এ কথা জানিয়েছেন।

গবেষকরা জানান, সাধারণত দৈনিক ৩৫০০ মি.গ্রা. সোডিয়াম গ্রহণ করেন এমন মানুষেরা অন্যদের চেয়ে কমপক্ষে ২৫ শতাংশ বেশি মাথাব্যথায় ভোগেন।

এছাড়া যারা সোডিয়াম বা লবণের মাত্রা কমিয়ে এর পরিবর্তে ফল, সবজি এবং কম চর্বিযুক্ত খাবার খেয়েছেন তাদের মাথাব্যথার ঝুঁকি পূর্বের চেয়ে কমেছে বলেও জানান গবেষকরা।

তবে কেনো লবন বেশি খেলে মাথা ব্যথা বেড়ে যায় এ ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি ওই গবেষক দল।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন’-এর এক জরিপে দেখা গেছে একজন শক্ত সমর্থ পুরুষ দৈনিক ৪৫০০ মি.গ্রামেরও বেশি সোডিয়াম বা লবণ গ্রহণ করেন। এর চেয়ে কম লবন গ্রহণ করা মোটামুটি অসম্ভব বলে জানায় সংস্থাটি। তাই সারাদিনে গ্রহণযোগ্য ২৩০০ মি.গ্রা. পরিমাণ লবণ খাওয়ার অভ্যাস করতে আহ্বান জানান গবেষক দলের লেখক ড. অ্যাপল।

এর সাথে বাজার থেকে কেনা খাবার, ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া বাদ দিয়ে টাটকা খাবার খেতে হবে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: