মাগুরার শালিখার উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার শাখিলা উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তারকে (প্যানেল চেয়ারম্যান-২) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) সিনিয়ন সহকারি সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত পৃথক পত্রে আজ বিকালে এই তথ্য জানাগেছে।

মাগুরা আদালতে তার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকুর বিরুদ্ধে এস. টি. সি ৪৪/১৫ ও শালিখা থানার জিআর মামলা নং ০৮/২০১৫ এর অভিযোগ পত্র গত ১৭ আগষ্ট বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) সিনিয়ন সহকারি সচিব ড. জুলিয়া মঈন কর্তৃক বৃহস্পতিবার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানাগেছে। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ ( উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ধারা ১৩ খ (১) ধারা অনুসারে তাকে বরখাস্ত করা হয়েছে।

শালিখা উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তারকে (প্যানেল চেয়ারম্যান-২) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। শালিখা উপজেলা পরিষদের (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১০ এর ১৫ অনুযায়ী তাকে ওই ক্ষমতা দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) সিনিয়ন সহকারি সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত পৃথক পত্রে ওই তথ্য জানাগেছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি রাতে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ফটকী নদীর ব্রিজের উপর একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শালিখা থানা পুলিশ এ ঘটনায় পরদিন ১৫ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ বিএনপির ৩০ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

মোজাফফর হোসেন ১১ আগষ্ট দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রর্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: