মাগুরানিউজ.কম: বেসরকারি নিবন্ধনকৃত স্কুল-কলেজের শিক্ষক, কর্মচারীদের বেতন জাতীয় পে-স্কেলের আওতাভুক্ত করায় বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাগুরা আনন্দমিছিল ও সভা করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।
বিকেল সাড়ে চারটায় স্থানীয় চৌরঙ্গী মোড় থেকে মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান নিলু, অধ্যাপক দিলীপকুমার সরকার, অধ্যাপক শংকর বিশ্বাস, উপাধ্যক্ষ আদিত্য বিশ্বাস, রণদাপ্রসাদ বিশ্বাস বক্তব্য রাখেন।
বক্তব্যে শিক্ষকরা তাদের বেতন জাতীয় স্কেলের আওতাভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

