মাগুরা শালিখা থানার ৩ হত্যা মামলার আসামী কালীগঞ্জে গ্রেফতার

mnমাগুরানিউজ.কম: ঝিনাইদহ জেলার কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ ফিরোজ মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটক ফিরোজ মোল্লা মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরুল গ্রামের মৃত সফিউদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে এসআই ইমরান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কালীগঞ্জ উপজেলার কালারবাজারে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ফিরোজ মোল্লাকে আটক করে।

তার বিরুদ্ধে শালিখা থানায় ৩টি হত্যা, কালীগঞ্জ থানায় ১টি চাঁদাবাজির মামলা রয়েছে। ফিরোজ মোল্লা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বলে জানান ওসি জানান। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: