উৎসবমুখর মাগুরা। জন্মাষ্টমীর ঐতিহ্যপূর্ন বণ্যাঢ্য সুবিশাল শোভাযাত্রা

মাগুরানিউজ.কম:

mn

আজ দিনভর উৎসবমুখর পরিবেশ মাগুরা শহরে। হাজার হাজার কৃঞ্চ ভক্তের পদচারনায় মুখরিত ছোট্ট শহর। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ শহরে তারার মেলা বসেছিলো। সাজ সাজ রব চারিদিকে সাথে জেলা পুলিশের সতর্ক অবস্থান আয়োজনকে প্রানবন্ত করে তোলে।

সকালে গীতা পাঠের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর আনুষ্ঠানিকা শুরু হয় শহরের নিতাই গৌর-গোপাল-সেবাশ্রমে। বেলা ১২টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি মহোদয় জেলা পর্যায়ের জন্মাষ্টমীর আয়োজনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা জাতীয় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও ঐতিহ্যবাহী থানাপাড়া পূজা কমিটির সভাপতি এপিপি এ্যাড. রতন কুমার মিত্র, জেলা পুজা পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারন সম্পাদক বাসুদেব কুন্ড, আলীগ সহসভাপতি আবু নাসির বাবলু, পুলিশ সুপার জনাব এ কে এম এহসান উল্লাহ, পৌরমেয়র ইকবাল আখতার খান কাফুর, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, মাগুরা নিউজ সম্পাদক রাজীব মিত্র জয়সহ মাগুরার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুপুর ১টা ১মিনিটে জন্মাষ্টমীর বিশাল ধর্মীয় শোভাযাত্রা নতুন বাজার নিতাই গৌর-গোপাল-সেবাশ্রম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে শ্রীশ্রী ল্যাংটা বাবার আশ্রম সাতদোহা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

mn

ল্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি, মে. জে. এটিএম আব্দুল ওয়াহহাব, কামরুল লায়লা প্রমুখ।

দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধায় ধর্মীয় আলোচনাসভা ও কীর্তন পরিবেশিত হবে।

অপরদিকে আগামীকাল ৬ সেপ্টেম্বর জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখায় শোভাযাত্রা বের হবে।

শোভাযাত্রা চলাকালে গোটা শহর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দখলে থাকে। কোথাও কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটেনি। জেলা পুজা পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব কুন্ডু সকল কর্মসুচী সুষ্ঠভাবে সম্পাদন হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: