মাগুরানিউজ.কমঃ
ভোরের ঘুম ভাঙা সকাল এখন কুয়াশায় মাখামাখি। গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষ খেজুর গাছ। আর এই গাছকে ঘিরেই যশোরের যশ খেজুরের রস প্রবাদটি দেশ ছাড়িযে বিদেশে ছড়িয়ে পড়ে। মাগুরাসহ এই এলাকার খেজুুরের রস ও পাটালির সুনাম রয়েছে সর্বত্রই।
খেজুর গাছের মালিকরা জানান, এখনও শীত না পড়ায় রস তেমন ভাবে হচ্ছে না। মৌসুমে একটি খেজুর গাছ থেকে ১৫-২০ কেজি রস পাওয়া যায়। সপ্তাহে একদিন গাছ কাটা হলে তিন দিন রস পাওয়া যায়। শীতের সকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে খেজুর রস খাওয়ার মজাই আলাদা।


