মাগুরানিউজ.কমঃ
শীতের সকালগুলো সত্যি বড় বিচিত্র-মন ভোলানো। বাড়ির আঙিনায়, মাচার ওপর, খড়ের চালে শিশির ভেজা শিম, বরবটি, লাউ আর কুমড়ার গাছগুলো কী অপরূপ দেখায় শীতের সকালে। মটরশুঁটি আর সবুজ ঘাসের ডগায় ঝুলে থাকে শিশির বিন্দু। তেতে ওঠা একটুখানি মিষ্টি রোদে তা যেন মুক্তা হয়ে জ্বলে। তারপর ঝরে পড়ে মাটির কোলে।
সবুজ বাংলাকে ভালোবেসে অনেক কষ্টে প্রতি বছর একবার উড়ে আসে এখানে। তাই বুঝি শীতের সকাল দাগ কেটে যায় প্রতিটি মানুষের বুকের মধ্যে। আবার অপেক্ষায় বছর গড়ায়, নানান সাজে সাজা শীতের এমন মধুর সকালের জন্য। আর এখনই সে সময়।


