মাগুরায় ১ ঘন্টার ব্যবধানে ২ পরিবহন থেকে ৩ পিস্তলসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় এক ঘন্টার ব্যবধানে একই স্থানে দুই পরিবহন থেকে তিন পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে মাগুরা জেলা পুলিশ।

প্রথমে বিকালে সোহাগ পরিবহনের গাড়ি থেকে এক যাত্রীকে পিস্তল সহ আটক করে পুলিশ। এরপর হানিফ পরিবহনের ঢাকামুখী অপর একটি গাড়ি থেকে ২টি পিস্তল সহ অপর এক যাত্রীকে গ্রেফতার করেছ পুলিশ।

মাগুরাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে চলছে জেলা পুলিশের অবিরাম অভিযান। চলমান অভিযানের অংশ হিসাবে আজ এক বিশেষ অভিযানে বিকালে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম এর ব্যক্তিগত তদারকীতে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি)’র নেতৃত্বে এসআই মোঃ নাসির ও এসআই মোঃ হাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স আজ বিকাল ৫টার দিকে এক বিশেষ অভিযানে সোহাগ পরিবহনের এক যাত্রীকে পিস্তল সহ আটক করে।

মাগুরা-যশোর সড়কে শালিখার কেষ্টপুর ব্রীজ এলাকায় অভিযানের সময় তল্লাশিকালে সোহাগ পরিবহনে ঐ যাত্রীকে আগ্নেয়াস্ত্র (পিস্তল) সহ পাওয়া যায়। তার কাছ থেকে ০১(এক) টি বিদেশী পিস্তল, ০২(দুই) টি ম্যাগজিন ও ০৩(তিন) রাউন্ড গুলি উদ্ধার করা হয় মর্মে জানান অতিরিক্ত পুলিশ সুপার। আগ্নেয়াস্ত্রধারী কুদ্দুস(৪৫) যশোরের বকচর এলাকার বাসিন্দা।

এরপর অভিযানের ধারাবাহিকতায় বিকাল সাড়ে পাচটার দিকে হানিফ পরিবহনের একটি গাড়ি থেকে টি বিদেশী পিস্তল সহ আলমগীর(৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। আলমগীর যশোরের শার্শা থানার কুলপালা গ্রামের হানেফ আলীর ছেলে। তার কাছে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ঘটনায় শালিখা (মাগুরা) থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ এ বিষয়ে বলেন, জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধ প্রবণতা ও মাদক ব্যবসা শূণ্যের কোঠায় নেমে না আশা পর্যন্ত এ অভিযান চলবে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় এক প্রশ্নের জবাবে জানান অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক টিমের পাশাপাশি পুলিশ সুপার মহোদয় নিজে মাঠে থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: