মাগুরা সহ ১৬ জেলার পানিসম্পদ রক্ষায় ৪৮২ কোটি টাকার নতুন প্রকল্প

মাগুরানিউজ.কমঃ

mn
মাগুরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঢাকা ও খুলনা বিভাগের ১৬টি উপজেলায় পানিসম্পদ রক্ষায় নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮২ কোটি ১০ লাখ টাকা। এ ব্যয়ের ৭৮ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে। বাকি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।

‘দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছে। মঙ্গলবার একনেক সভায় প্রকল্পটি অনুমোদন হওয়ার কথা রয়েছে।

একনেক সভা প্রকল্পটি অনুমোদন দিলে চলতি বছরে কাজ শুরু হয়ে ২০২২ সালের জুন মাস নাগাদ প্রকল্পের কাজ শেষ করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পরিকল্পনা কমিশন সূত্রে এ সব তথ্য জানা গেছে।

কমিশন সূত্র জানায়, ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ফরিদপুর সদর, নগরকান্দা, আলফা ডাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, মধুখালী, ভাঙ্গা উপজেলা, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, বালিয়াকান্দী, কালুখালী উপজেলা ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় প্রকল্পের কাজ বাস্তবায়ন হবে। একই সঙ্গে খুলনা বিভাগের মাগুরা জেলার মাগুরা সদর, শালিখা ও যশোর জেলার ঝিকরগাছা, চৌগাছা এবং শার্শা উপজেলাকে প্রকল্প বাস্তবায়নের জন্য নির্বাচন করা হয়েছে।

প্রকল্প এলাকার যৌক্তিকতায় পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রস্তাবিত প্রকল্পের আওতায় পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনপূর্বক সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোপূর্বে নড়াইল জেলায় একই উন্নয়ন সহযোগীর (এডিবি ও নেদারল্যান্ড সরকার) সহায়তায় একই শিরোনামের প্রকল্পে একই ধরনের কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। যা চলতি বছরের জুন মাস নাগাদ প্রকল্পের কাজ শেষ হয়েছে। ওই প্রকল্পের সফলতার ধারাবাহিকতায় নতুন এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্প এলাকা সদ্যসমাপ্ত প্রকল্পের আওতায় সম্পাদিত সমীক্ষার আলোকে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাগুরা জেলায় নির্বাচন করা হয়েছে। যেখানে ৯টি উপ-প্রকল্প বাস্তবায়িত হবে।

জানা গেছে, হাইড্রোলজিক্যাল ইউনিটে বিভক্ত এলাকায় অংশীদারিত্বমূলক সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা কার্যক্রম, অবকাঠামো পুনর্বাসন, পানিসম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমে সুবিধাভোগীদের অংশগ্রহণ ও উন্নয়ন সেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অংশীদারিত্বমূলক সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার আলোকে পরিকল্পনা, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং নিবিড় পরিবীক্ষণ বিষয়ে সাংগঠনিক দক্ষতা দৃঢ়করণ। এ ছাড়া পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচিত এলাকায় (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাগুরা) দারিদ্র্য বিমোচনপূর্বক সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নের জন্যই প্রকল্প নেওয়ার মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্ট এলাকায় কৃষি ও মৎস্য খাতে উৎপাদনের চিত্র এবং সুবিধাভোগীদের জীবনমানের উন্নয়নসহ সার্বিক বিষয়ে মূল্যায়নের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আইএমইডি দুই দফায় বাস্তবায়নকালীন মধ্যবর্তী ও শেষ পর্যায়ের মূল্যায়ন শেষ করে প্রতিবেদন দেয়। প্রকল্পটির ধারণা সুবিধাভোগীদের কাছে গ্রহণযোগ্য হওয়ায় এডিবি সমাপ্তকৃত প্রকল্পটির পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে একই আদলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও গোপালগঞ্জ জেলায় আরও ৯টি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য ৪৫ মিলিয়ন ইউএস ডলার ঋণ সহায়তা প্রদানে কর্মসূচি গ্রহণ করে। পরবর্তী সময়ে নেদারল্যান্ড সরকার প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে ৭ মিলিয়ন ইউএস ডলার অর্থ সহায়তা দেওয়ার সম্মতি দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: