মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পাটজাত দ্রব্য ব্যবহারের পরিবর্তে অবৈধ প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রি ও মজুতের অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও ২টিকে সতর্কীকরণ করেছে ভ্র্রাম্যমান আদালত।
জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।তার সঙ্গে ছিলেন মাগুরার মূখ্য পাট পরিদর্শক মো: আক্তার হোসেন।
আদালত মাগুরা শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাজার চাউল পর্ট্টির মা অন্নপূর্না ভান্ডারকে ৫ হাজার টাকা, সচিন্দ্রনাথকে ২ হাজার টাকা ও পশু হাসপাতাল পাড়ার ব্যবসায়ী নিরঞ্জন পালকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে একই আদালত অন্য ২টি প্রতিষ্ঠানকে এ বিষয়ে সতর্কীকরন করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মাগুরা নিউজকে বলেন, জেলাশহর ছাড়াও জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যহত থাকবে। তিনি দেশীয় পাটের গৌরব উজ্জল অধ্যায় ফিরিয়ে আনতে আদালতকে সহযোগিতার জন্য জেলাবাসীর প্রতি আহবান জানান।


