মাগুরানিউজ.কম:
মাগুরার পুৃলিশ সুপার একেএম এহসানউল্লাহ দৃঢ় কন্ঠে মাগুরা নিউজকে বলেছেন মাগুরাতে আইন শৃংখলা বজায় রাখতে পুৃলিশের এক নীতি, তা হলো জিরো টলারেন্স। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ সব অপরাধীর ক্ষেত্রে এ নীতি কঠোর ভাবে পালন করার জন্য ইতিমধ্যেই জেলা পুলিশের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং সেভাবেই কাজ চলছে।
থানা সুত্রে জানা যায়, শালিখা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে থানার এসআই এম এ রউফ খান ও এসআই মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত দুই দিনে পৃথক অভিযানে কুশখালী ও হাজরাহাটি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মুকুল হোসেন ও মোঃ আবু তালেবকে মোট ৯০০(নয়শত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে।
উক্ত ঘটনায় শালিখা থানায় ২টি নিয়মিত মামলা রুজু হয়েছে।


