মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ। পলাতক আজিবরকে গ্রেফতারের গুজব!

 

মাগুরানিউজ.কম:
mn

মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় অন্যতম প্রধান আসামী মেহেদী হাসান অজিবরকে আজ সোমবার শালিখা থানার আড়পাড়া এলাকা থেকে পুলিশ আটক করেছে বলে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ইতিমধ্যে সংবাদটি প্রকাশিতও হয়েছে। তবে এটিকে গুজব বলছে পুলিশ।

আজিবরের আটকের ব্যাপারে মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ জানিয়েছেন, বিষয়টি তারাও শুনেছেন তবে এই নামে কেউ গ্রেপ্তার হয়নি। তিনি বলেন, নিশ্চিত হয়েই বলছি এই নামের কারো আটকের কোনো তথ্য তাদের কাছে নেই। এটি একটি গুজব।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ রবিউল ইসলামও একই কথা জানিয়েছেন।

এদিকে র‌্যাবের হাতে আজিবরের গ্রেফতারের একটি খবর মিললেও তারও সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, আজ সন্ধার পর থেকেই শহরে আজিবরের গ্রেফতারের গুজব ছড়িয়ে পরে। 

প্রথম আলো সহ বিভিন্ন অনলাইনে এ নিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, সোমবার বিকাল ৫টার দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী থেকে আজিবরকে গ্রেফতার করা হয়েছে। আজিবর শেখের সঙ্গে মামলার অপর আসামি মুহম্মদ আলীও (৩৫) ছিলেন বলে শোনা যাচ্ছে মর্মে প্রকাশিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দুজন কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের উদৃতি দেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে পুলিশ কোনো বক্তব্য দেয়নি বলেও জানানো হয়। উল্লেখ্য, আজিবর এই মামলার এজাহারভুক্ত ২নং আসামি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: