মাগুরায় পেট্রোল বোমা মামলায় ২৩ জন অভিযুক্ত

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, মঙ্গলবার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তিনি এ অভিযোগপত্র দেন।

“মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।”

অন্য আসামিরা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানান ইমাউল হক।

গত ২১ মার্চ মাগুরা-যশোর সড়কের মঘীরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় পাঁচ বালু শ্রমিক নিহত হন।

পরদিন মাগুরা সদর থানার এএসআই আব্দুস সালাম বাদী হয়ে জেলা বিএনপি সভাপতি আলী আহমেদসহ ২৬ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

ওই হামলায় নিহতরা হলেন রওশন আলী বিশ্বাস, মতিন বিশ্বাস, শাকিল আহমেদ, ইয়াদুল ও ইমরান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: