মাগুরার গঙ্গারামপুরে পাটনি সম্প্রদায়ের ওপর আবারো নির্যাতনের অভিযোগ

মাগুরানিউজ.কম:

magura news

মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে পাটনি সম্প্রদায়ের মানুষগুলোর ওপর আবারো নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহল তাদেরকে উচ্ছেদসহ বসতভিটা দখলের চেষ্টা করছে। অথচ প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও তেমন কোন বিচার পাননি এখানকার বাসিন্দারা।

নবগঙ্গা নদীতে কয়েক পুরুষ ধরে নদী পারাপারে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন গঙ্গারামপুরের পাটনি সম্প্রদায়ের মানুষ। সংখ্যালঘু এই সম্প্রদায়ের প্রায় একশো মানুষের মাথা গোঁজার সম্বল মাত্র ৫৬ শতাংশ জমি। সম্প্রতি এ এলাকার মাফুজুর রহমানসহ প্রভাবশালী প্রতিবেশীদের নজর পরে তাদের এই সম্পত্তির উপর। এরপর থেকে সম্পত্তি দখল নিতে শুরু করেছে নির্যাতন।

স্থানীয়ভাবে বিচার না পেয়ে মাগুরার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন ভূক্তভোগীরা। মাগুরা নিউজ বিষয়টি নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ করে এবং কতৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করে। তাৎক্ষনিক অভিযুক্ত মাফুজুর রহমানকে আটক করে পুলিশ। এলাকায় কিছুটা স্বস্তি ফিরে আসে।

কিন্তু অভিযুক্ত মাফুজুর রহমান ছাড়া পেয়ে আবারো সম্পত্তি দখল নিতে শুরু করেছে নির্যাতন সহ হয়রানি। এতে আবারো আতংকিত হয়ে পড়েছেন নির্যাতিতরা।

এ ব্যাপারে মুঠোফোনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিরীহ পাটনি সম্প্রদায়ের জীবন-জীবিকাসহ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মাগুরাবাসী। পাশাপাশি বিষয়টি নিয়ে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদারের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: