অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে মাগুরা নিউজের অভিনন্দন

মাগুরানিউজ.কম:

mn

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

রোববার সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় কিশোর ফুটবলাররা। অনূর্ধ্ব-১৬ দলের এমন  জয়ে যারপরনাই খুশি মাগুরা নিউজ পরিবার।

মাগুরা নিউজ পরিবারের পক্ষ থেকে সম্পাদক রাজীব মিত্র জয় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে। পাশাপাশি এও আশাবাদ ব্যক্ত করেছেন যে তারাই চ্যাম্পিয়ন হবে।

 

এদিকে দিনের অপর সেমিফাইনালে নেপালকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত। মঙ্গলবার শিরোপা নির্ধারণী ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অবশ্য গ্রুপপর্বে ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যে দলই আসুক তাদেরকেই হারাতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক।

প্রথমবারের মতো ফাইনালে ওঠেছে কিশোর ফুটবলাররা। এখন দেখার বিষয় ঘরের মাঠে, চেনা-জানা পরিবেশে, নিজেদের দর্শকদের সামনে প্রথম শিরোপা ঘরে তুলতে পারে কিনা কিশোর ফুটবলাররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: