সুরাইয়াকে কোলে নিয়ে হাসি ফুটলো মায়ের মুখে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন চিকিৎসকেরা

মাগুরানিউজ.কম:

mn

জন্মের পর ২৫ দিন ধরে মা ও মেয়ে আলাদা থেকেছে। মেয়েকে বুকে নিয়ে ঘুমানো, বুকের দুধ খাওয়ানো, যখন তখন মেয়ের হাসিমুখ দেখার অপেক্ষায় ছিলেন মা নাজমা বেগম। অবশেষে আজ রোববার দুপুর পৌনে একটার দিকে মায়ের অপেক্ষার পালা শেষ হলো। মেয়ে সুরাইয়াকে কোলে নিয়ে হাসি ফুটলো মায়ের মুখে। চিকিৎসকেরাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

মেয়েকে কাছে পেয়ে নাজমা বেগম সবার উদ্দেশে বললেন, ‘দোয়া করেন, মেয়ে যেন আমার সুস্থ থাকে। অনেক দিন বাড়ি যাই না, জলদি মেয়েকে নিয়ে যেন বাড়ি ফিরতে পারি।’

গত ২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু সুরাইয়া গুলিবিদ্ধ হয়। সংকটাপন্ন অবস্থায় ২৫ জুলাই ভোরবেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরাইয়াকে ভর্তি করা হয়। পরে মা নাজমা বেগমকে একই হাসপাতালে এনে ভর্তি করা হলেও দুজনকে আলাদা রাখা হয়।

সুরাইয়ার চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা বলেন, ‘জীবনে প্রথম মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুকে চিকিৎসা দিতে হয়েছে। সবার চেষ্টায় সুরাইয়াকে তার মায়ের কোলে তুলে দিতে পারলাম।’ তিনি আরও বলেন, ‘সুরাইয়ার ওজন বাড়ছে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক। আল্লাহর রহমতে শিশুটি এখন আশঙ্কামুক্ত বলা চলে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: