মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি বাংলালিংক কর্মকর্তা

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরা-যশোর সড়কে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় নিহত মিনহাজুল ইসলাম মানিক (৩৫) বাংলালিংক কর্মকর্তা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আজ বুধবার সকালে ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ দিনাজপুর সদরের জুলহাস গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বাংলালিংক মোবাইল কম্পানির টাওয়ার টেকনিশিয়ান ছিলেন।

মাগুরার শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে লিটন রায় মাগুরা সদর হাসপাতাল ও অন্য তিনজনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত লিটন রায় জানান, আজ বুধবার সকালে ঢাকা থেকে যশোরগামী তাদের বহনকারী একটি মাইক্রোবাস মাগুরার শালিখার ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে চালক এর নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে এর ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মিনহাজুল নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন আরো চার মাইক্রোবাস যাত্রী। বাংলালিংক টাওয়ারের কাজে তারা ঢাকা থেকে যশোর যাচ্ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: