বাচ্চালোগ বাঁজাও তালিয়া ….

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

গ্রাম বাংলার মানুষের পছন্দের একটি খেলা, বিশেষ করে ছোট ছোট ছেলে-মেয়েদের প্রিয় খেলা এটি। সাপের খেলার খবর পেলেই জমে যায় শিশুদের ভিড়। গ্রাম বাংলার ঐতিহ্যের খেলা বললেও একদমই ভুল হবে না।

বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাপের খেলা দেখান এমনই একজন সাপুড়ে আবদুল মতিন। তিনি বলেন, ‘আমরা সাপ খেলা দেখাই, এ গ্রাম ও গ্রাম ঘুরি-ফিরি… আমরা নিজের পেট বাঁচাই।’

সাপের আয়ে কি সংসার চলে? এমন প্রশ্নের জবাবে মতিন বলেন, ‘আমাদের ব্যবসা ভালো চলে। সবাই সাপ দেখে, সাপের খেলা দেখে, তারাও যেমন আনন্দ পায়, আমরাও তেমনি আনন্দ পাই।’

তিনি আরও বলেন, ‘খেলা দেখার পর আমাকে কেউ টাকা দিলে দেয়, আর না হলে চাউল দেয়। আমরা তাবিজ-কবজ বিক্রি করি। বাতের ব্যথার তাবিজ, সাপে না কামড়ায়, এই তাবিজ আরও অনেক তাবিজ।’

মতিন জানান, তার ছয় ছেলে এক মেয়ের সবাই সাপের খেলা দেখিয়ে অর্থ উপার্জন করে।

তিনি আরও জানান, সাপ বিক্রি করেও আয় করেন তারা। এক শ’ সাপ ধরতে পারলেই ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: