মাগুরায় ভিডিও কনফারেন্সে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তাঁর উদ্যোগের অংশ হিসেবে আজ মাগুরা জেলার সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। এসময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে পবিত্র ধর্ম ইসলামকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। পবিত্র ধর্মকে কেউ হেয় করবে এটা আমরা কখনও বরদাশত করব না। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় কমিউনিটি পুলিশিং ও জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে জঙ্গিবাদ বিরোধী কমিটিকে সক্রিয় থাকার পরামর্শ দেন।
আজ বিকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা আ’লীগ সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুস্তম আলি, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সাংবাদিক, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।

ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীকে মাগুরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু বলেন, ‘মাগুরাতে কোন জঙ্গী বা সন্ত্রাসীর স্থান হবে না। যে কোন ধরণের জঙ্গীবাদি কর্মকান্ড মোকাবেলায় মাগুরার মানুষকে সাথে নিয়ে আমরা তৈরী আছি ও থাকবো। যুদ্ধাপরাধীদের বাঁচানোর যে অপকৌশল সন্ত্রাসীরা নিয়েছে তা মোকাবেলায় মাগুরায় প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের ককাজ চলছে। এছাড়া পুলিশের উদ্যোগে মহল্লা ভিত্তিক লাঠি-বাঁশি কমিটি গঠন করে জঙ্গীবাদ বিরোধী পরিবেশ তৈরী করা হচ্ছে। মাগুরার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে যে কোন ধরনের জঙ্গী তৎপরতার চেষ্টা নস্যাত করে দেয়ার কাজ চলছে।’

প্রধানমন্ত্রী আজ দ্বিতীয়দিনের মত একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও সর্বস্তরের জনসাধারণের সাথে মত বিনিময় করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: