মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত জেলা পরিষদ নির্বাচনে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাবু পংকজ কুমার কুন্ডুকে আজ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন জানানো হয়েছে। মাগুরার নেতারা এখন ব্যস্ত শুভেচ্ছা পর্বে।
শুক্রবার রাতে গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাম ঘোষনা করেন। মাগুরা জেলা পরিষদে দলের জেলা সাধারণ সম্পাদক জনাব পংকজ কুন্ডু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন।
এ পদের জন্য ৬১ জেলায় মোট ৭০১ জন আবেদন করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


