১২ কোটি টাকা দেনা আর ৩৯৮ জনকে সাথে নিয়ে নতুন মেয়রের যাত্রা শুরু

মাগুরানিউজ.কমঃ

 

mn

বিশেষ প্রতিবেদক-

১২ কোটি টাকার মতো দেনা আর ৩৯৮ জনকে সাথে নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রথম দিনের কর্ম দিবস শুরু করলেন মাগুরা পৌরসভার নতুন মেয়র খুরশিদ হায়দার টুটুল।

 

পৌরসভার হিসাব শাখার দেয়া তথ্য মতে, এ পৌরসভায় স্থায়ী ১২৮ জন সহ মোট কর্মচারীর সংখ্যা ৩৯৮ জন। গত ৫ মাস যাদের বেতন দেয়া হয়নি। যার পরিমাণ প্রায় ৩ কোটি টাকার উপরে। এ ছাড়া বিদ্যুত বিল, টেলিফোন বিল এবং বিগত অর্থ বছরের উন্নয়ন কাজের বকেয়া বিলের পরিমাণ আরো ৯ কোটি টাকা। সর্বসাকুল্যে প্রায় ১২ কোটি টাকার মতো দেনা রয়েছে। যার দায় কাধে নিয়েই নতুন মেয়রকে নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নিতে হচ্ছে।

পৌরসভার হিসাব শাখার প্রধান আবদুর রাজ্জাক জানান, পৌর নাগরিকদের কাছ থেকে বিভিন্ন খাতের কর বাবদ আদায়কৃত অর্থ দিয়েই পৌরসভাকে চলতে হয়। কিন্তু কার্যকর পদক্ষেপের অভাবে কর আদায়ের পরিমাণ সন্তোষজনক নয়। যে কারণে পৌরসভাকে অনেকদিন বকেয়া দেনা বয়ে বেড়াতে হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পৌর কর্মকর্তা কর্মচারি থেকে শুরু করে নাগকিরদের উপর পড়ছে।

এ বিষয়ে মাগুরা পৌরসভার নতুন মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, এটা খুবই দুঃখজনক যে নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিবর্তে নাগরিকদের ঘাড়েই অতিরিক্ত অর্থ চাপিয়ে দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে নাগরিকরাও কর পরিশোধে আগ্রহী হবে। লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যেই একটি কার্যকর নাগরিক কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি তাদের সহায়তায় অবশ্যই নাগরিক সেবা নিশ্চিত করতে সক্ষম হবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: