প্রথম দিনেই মাগুরার নতুন মেয়র টুটুলের অ্যাকশন

মাগুরানিউজ.কমঃ

palkijl

আজ আনুষ্ঠানিক ভাবে প্রথম দিনের কর্ম দিবস শুরু করলেন মাগুরা পৌরসভার নতুন মেয়র খুরশিদ হায়দার টুটুল। অবৈধ অর্থ আয়ের পথ বন্ধের নির্দেশ দিয়ে প্রথম দিনেই পৌরবাসির সাধুবাদ পেলেন তিনি। 

এ বিষয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অমিতাভ দেবনাথ জানান, শিশুর জন্ম এবং কোন ব্যক্তির মৃত্যুর দুই বছরের মধ্যে নিবন্ধনের ক্ষেত্রে কোন ফিস আদায়ের নিয়ম না থাকলেও এটি এতদিন হয়ে এসেছে। কিন্তু নতুন মেয়র দায়িত্ব নেবার পর বিষয়টি জানতে পেরে প্রথম দিনেই এইখাত থেকে অর্থ আদায় বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

জানান, স্থানীয় সরকার বিভাগের বিধান মতে, শিশুর জন্ম বা কোন ব্যক্তির মৃত্যুর তারিখ হইতে দুই বছরের মধ্যে নিবন্ধনের জন্য কোন প্রকার ফিস ছাড়াই এবং পরবর্তিতে বাৎসরিক ৫ টাকা হারে ফিস আদায় করে সনদ পত্র প্রদান করার কথা।

কিন্তু গত বছরের ১২ ফেব্রুয়ারি তারিখ থেকে পূর্ববর্তি মেয়র ইকবাল আকতার খান কাফুর অবৈধভাবে এইখাত থেকে ১ হাজার ৫০ টাকা হারে অর্থ আদায় শুরু করেন।

এটি স্থানীয় সরকার বিভাগের আইনের পরিপন্থী হলেও গত এক বছর যাবত অবৈধভাবে প্রায় দেড় হাজার ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন বাবদ প্রায় ১৬ লক্ষ টাকা আদায় করা হয়েছে। যার ভোগান্তির শিকার হয়েছে স্থানীয় হাজার হাজার মানুষ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: