মাগুরা সদর হাসপাতালে প্রাণ গেলো শিক্ষকের, সিষ্টেমকে দায়ি পরিবারের

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাগুরা পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক (৪৮)। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর জন্য ডাক্তারদের অবহেলা ও হাসপাতালের সিষ্টেমকে দায়ী করে সাংবাদিকদের কাছে অভিযোগ করা হয়েছে।

আব্দুর রাজ্জাকের ছোটভাই আব্দুস সামাদ আজাদ পাকু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অসুস্থ্য অবস্থায় ১০ দিন আগে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার তিনি বেশ সুস্থ্য বোধ করলে তাকে বাড়ি নেয়ারও পরামর্শ দেন চিকিৎসকরা।

এ সময় সামান্য কিছু জটিলতা দেখা দিলে তিনি হাসপাতালেই থেকে যান। আজ মঙ্গলবার সকালে তার অবস্থা অবনতি হলে সকাল ১০টার দিকে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

তবে এ ব্যাপারে তিনি নির্দিষ্ট কোন চিকিৎসককে অভিযোগ করেননি। চিকিৎসকরা সঠিক ডায়গানসিস করেননি বলে অভিযোগ করেন পাকু। এ মৃত্যুর জন্য মাগুরা সদর হাসপাতালে পুরো সিস্টেমটাকেই দায়ী করেন তিনি।

মৃত্যুকালে আব্দুর রাজ্জাক স্ত্রী, ১ পুত্র, ৭ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: