গভীর শ্রদ্ধায় মাগুরাবাসী স্মরন করলো তাদের প্রিয় নেতা ডাঃ সিরাজুল আকবর এমপিকে

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

গভীর শ্রদ্ধায় মাগুরাবাসী স্মরন করলো তাদের প্রিয় নেতা ডাঃ সিরাজুল আকবর এমপিকে।

৯ মার্চ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশুরোগ বিশেষজ্ঞ মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ডাঃ সিরাজুল আকবর এমপির প্রথম মৃত্যুবার্ষিকী।

মাগুরা ও শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা-১ আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাঃ আকবর ২০১৫ সালের এই দিনে মৃত্যুবরন করেন।

ডা. প্রফেসর এম এস আকবরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা আ’লীগের আয়োজনে মরহুম জননেতা এ্যাড. আছাদুজ্জামানের বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান।

ডা. প্রফেসর এম এস আকবরের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর আলোচনা করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, আব্দুল ফাত্তাহ, আলহাজ্ব গোলাম মওলা, আব্দুল কুদ্দুস খান, আশরাফুল ইসলাম বাবুল ফকির, বাকি ইমামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: